চলমান বিসিএসগুলোর সুনির্দিষ্ট রোডম্যাপের দাবিতে চাকরিপ্রত্যাশীরা রাজধানীর আগারগাঁওয়ে সরকারি কর্ম কমিশন- পিএসসি অভিমুখে লংমার্চ করেছেন। রোববার সকাল ১০টায় শতাধিক চাকরিপ্রার্থী পিএসসির সামনে জড়ো হন।
সেখানে তাদের দাবি সংবলিত পোস্টার-ব্যানার তুলে ধরে অবস্থান কর্মসূচি পালন করেন। দুপুর ১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত চাকরিপ্রার্থীদের সেখানে অবস্থান করতে দেখা যায়।
বিসিএস প্রার্থীবৃন্দ আয়োজনে ‘জুলাইয়ের অঙ্গীকার, বিসিএস-এর সংস্কার’ শীর্ষ একটি এক ব্যানারে ৪৪তম বিসিএসের ভাইভা মে মাসের মধ্যে শেষ ও চলমান বিসিএসগুলোর সুস্পষ্ট রোডম্যাপের দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির কথা ঘোষণা করা হয়।











