হাসনাতের বক্তব্যে দ্বিমত পোষণ সারজিস ও মাসউদের

Image

ফেসবুকে ক্যান্টনমেন্টে বৈঠক নিয়ে সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ যে স্ট্যাটাস দিয়েছেন, তা নিয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন দলটির আরেক মুখ্য সংগঠক সারজিস আলম।

এবার তাদের পাল্টাপাল্টি পোস্টের সমালোচনা করেছেন এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।

হাসনাত বা সারজিসের কেউ একজন ‘মিথ্যা বলছেন’ অভিযোগ করে তাদের পাল্টাপাল্টি পোস্টের সমালোচনা করেছেন তিনি।

দুজনের পাল্টাপাল্টি বক্তব্য এনসিপিকে ‘বিতর্কিত’ করছে বলে জানিয়েছেন তিনি।

তিনি সারজিসের পোস্টে মন্তব্যের ঘরে লিখেছেন, ‘এসব কি ভাই!! পাবলিকলিই বলছি- দুইজনের একজন মিথ্যে বলছেন। এটা চলতে পারে না। আর দলের গুরুত্বপূর্ণ পোস্ট হোল্ড করেও আপনারা যেভাবে ব্যক্তিগতভাবে বিচরণ করছেন, এবং তা পাবলিক করে এনসিপিকেই বিতর্কিত করছেন।’

‘মানুষ এনসিপি(জাতীয় নাগরিক পার্টি)কে নিয়ে যখন স্বপ্ন বুনছে, তখন এভাবে এনসিপিকে বিতর্কিত করার কাদের এজেন্ডা!!!’

মাসউদ আরও লেখেন, ‘সরি আর চুপ থাকতে পারলাম না।’

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।