ঝিনাইদহে বিপুল উৎসাহ, উদ্দিপনায়মহান বিজয় দিবস পালিত হচ্ছে

ঝিনাইদহ প্রতিনিধি, ১৬ ডিসেম্বর:ঝিনাইদহে বিপুল উৎসাহ আর উদ্দিপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। এ উপলক্ষে আজ সকাল ৬ টায় ৩১ বার তপJhenidah-Ind-2ধ্বনির মধ্য দিয়ে দিনের কর্মসুচি শুরু হয়। সকাল ৭ টায় জেলা শহরের চুয়াডাঙ্গা বাসস্টান্ড সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধে পুষ্প মাল্য অর্পণ করা হয়। একে একে পুষ্প মাল্য অর্পণ করেন জেলা প্রশাসক শফিকুল ইসলাম, পুলিশ সুপার আলতাফ হোসেন, জেলা পরিষদের পক্ষে জেলা পরিষদ প্রশাসক এ্যাড. ওয়াহেদ জোয়ার্দ্দার, জেলা সিভিল সার্জন অফিস, ঝিনাইদহ প্রেসক্লাব, ঝিনাইদহ ইলেকট্রনিক মিডয়া রিপোর্টার এ্যাসোসিয়েশন, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী সহ সর্ব স্তরের মানুষ।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।