সাভারে বাসে আগুন

Image

বিএনপি-জামায়াতের তিন দিনের অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে ঢাকার সাভারে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার সকাল সোয়া ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়াপুরে মধুমতী মডেল টাউনের সামনে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়াপুরে মধুমতী মডেল টাউনের সামনে পার্ক করা ছিল দূরপাল্লার একটি বাস। সেই বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের মো. নুরুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুতই আগুন নেভানো হয়। এতে হতাহতের ঘটনা ঘটেনি।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।