জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের ফল প্রকাশ

ডেস্ক,২২মে:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৬ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স (পুরাতন সিলেবাস) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (২২ মে) বিকাল ৫টা থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফল পাওয়া যাচ্ছে।



সারাদেশের এক হাজার ৬৩৩ টি কলেজের মোট ৬৯৬ টি কেন্দ্রে ৫২ হাজার ৫৪০ জন (নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়নসহ) পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে। উত্তীর্ণের হার ৭৬ দশমিক ৭৭ শতাংশ। পরীক্ষার্থীর ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd/results) থেকে এবং যে কোন মোবাইল থেকে মেসেজ অপশনে গিয়ে NU DEG ROLL লিখে ১৬২২২ নম্বরে ঝবহফ করে ফল পাওয়া যাবে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।