মেহেরপুরে শিক্ষকদের প্রশিক্ষণ শুরু

মেহেরপুর জিনিয়াস ল্যবরেটরি স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে শিক্ষার মানবৃদ্ধি, শিক্ষার্থীদের যুগোপযোগী পাঠদান এবং পেশাগত দক্ষতা অর্জনের লক্ষে শিক্ষকদের ৫ দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। বুধবার সকালে জিনিয়াস ল্যবরেটরি স্কুল মিলনায়তনে জেলা শিক্ষা কর্মকর্তা শুভাস চন্দ্র গোলদার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণ উদ্বোধন করেন।
জিনিয়াস ল্যবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রিতা পারভিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল খায়ের।
এছাড়া বক্তব্য রাখেন, প্রশিক্ষক তোফাজ্জেল হোসেন, উপাধ্যক্ষ সামসুল রহমান টুটুল প্রমুখ।
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।