চুয়াডাঙ্গায় প্রাথমিক সমাপনী পরীক্ষায় ২১ হাজার পরীক্ষার্থী অংশগ্রহন করছে

চুয়াডাঙ্গা প্রতিনিধি: আজ ২০ নভেম্বর থেকে প্রাথমিক সমাপনী ও এবতেদায়ী সমাপনী পরীক্ষা-২০১৬ শুরু। এ বছর চুয়াডাঙ্গার চারটি উপজেলার ৫৪ টি কেন্দ্রে প্রাথমিক সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রাথমিক সমাপনী ও এবতেদায়ী সমাপনী পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ২০ হাজার ৩৩৯ জন এবং ইবতেদায়ীতে ১ হাজার ৭৬৬জন। সমাপনী পরীক্ষায় ১ হাজার ৭৪১ জন মেয়ে পরীক্ষার্থী বেশি। আগামী ২৭ নভেম্বের শেষ হবে পরীক্ষা। পরীক্ষা শুরুহবে বেলা ১১টায় এবং শেষ হবে দেড়টায়।
প্রাথমিক সমাপনী পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ২০ হাজার ৩৩৯ জন। এর মধ্যে ছাত্র ৯ হাজার ২৯৯ জন ও ছাত্রী ১১ হাজার ৭৬৬ জন। প্রাথমিক সমাপনী পরীক্ষায় ছাত্রের চেয়ে ছাত্রীর সংখ্যা ১ হাজার ৭৪১ জন বেশি। অপরদিকে এবতেদায়ী সমাপনী পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৭৩৬ জন। এর মধ্যে ছাত্র ৮৯৩ জন ও ছাত্রী ৮৪৩ জন।
প্রাথমিক সমাপনী পরীক্ষায় জেলার ৫৪টি কেন্দ্রের মধ্যে রয়েছে- চুয়াডাঙ্গা সদরে ১৩টি কেন্দ্রে প্রাথমিক সমাপনী পরীক্ষার্থীর সংখ্যা ৫ হাজার ৭২০ জন এবতেদায়ী পরীক্ষার্থীর সংখ্যা ৩৯৬ জন। আলমডাঙ্গায় ১৬টি কেন্দ্রে প্রাথমিক সমাপনী পরীক্ষায় ৬ হাজার ৯১৩ জন ও এবতেদায়ী পরীক্ষার্থীর সংখ্যা ৩৮১ জন। দামুড়হুদার ১৫টি কেন্দ্রে প্রাথমিক সমাপনী পরীক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ৮৩৯ জন ও এবতেদায়ী পরীক্ষার্থীর সংখ্যা ৬৪৬ জন এবং জীবননগরে ১০টি প্রাথমিক সমাপনী কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা দু হাজার ৮৬৭ জন ও এবতেদায়ী পরীক্ষার্থীর সংখ্যা ৩৪৩ জন।
চুয়াডাঙ্গার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রমেন্দ্রনাথ পোদ্দার জানান, শান্তিপূর্ণভাবে পরীক্ষা গ্রহণের জন্য যাবতীয় সকল প্রস্তুতি স¤পন্ন করা হয়েছে। প্রতি ২৫ জন পরীক্ষার্থীর জন্য ১ জন প্রদর্শক নিয়োগ করা হয়েছে। তবে কোনো রুমে ৩০ জন পরীক্ষার্থীর অধিক হলে দুজন প্রদর্শক থাকবেন। পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।