বদলিনীতি সংশোধনসহ ছয় দফা দাবি প্রাথমিক শিক্ষকদের

ঢাকা: বদলিনীতি সংশোধনসহ ছয় দফা দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে প্রাথমিক শিক্ষকদের একটি সংগঠন।

রোববার দুপুরে প্রাথমিক শিক্ষক অধিকার সুরক্ষা ফোরাম এই স্মারকলিপি দেয়।

এর আগে সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে দাবির পক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষকরা। মানববন্ধনে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষক অংশ নেন।

পরে ফোরামের আহ্বায়ক সিদ্দিকুর রহমানের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী কার্যালয়ে গিয়ে স্মারকলিপি পৌঁছে দেন।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।