ডুয়েটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

গাজীপুরস্থ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) বিএসসি ইঞ্জিনিয়ারিং/বি. আর্ক প্রোগ্রামে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল আজ দুপুরে প্রকাশিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.duet.ac.bd থেকে ফলাফলের বিস্তারিত জানা যাবে। উল্লেখ্য, গত ১৯ মে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৬০০ আসনের বিপরীতে ৭৬৪৫ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেন।

আজ ডুয়েটের পরিচালকের (গবেষণা ও সম্প্রসারণ) দপ্তরের সহকারী পরিচালক কামরুন নাহার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।