আওয়ামী লীগের ২ ও আ’লীগের বিদ্রোহী ২ প্রাথী বিজয়ী
চুয়াডাঙ্গা প্রতিনিধি :
চুয়াডাঙ্গা সদর উপজেলার চারটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত দুই প্রার্থী
এবং আওয়ামী লীগের বিদ্রোহী দুই প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
তারা হলেন, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী পদ্মবিলা ইউনিয়নের আবু তাহের মন্ডল (নৌকা) ও
কুতুবপুর ইউনিয়নের হাসানুজ্জামান মানিক (নৌকা)।
এছাড়া মোমিনপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী গোলাম ফারুক জোয়ার্দ্দার (ঘোড়া) ও
আলুকদিয়ায় ইসলাম উদ্দিন (আনারস) বিজয়ী হয়েছেন।







