৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে তফসিলি ব্যাংক বন্ধ থাকবে

Image

আগামী মঙ্গলবার, ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। এদিন সরকারি ছুটির আওতায় থাকছে ব্যাংকিং কার্যক্রমও।

বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন বৃহস্পতিবার (১৭ জুলাই) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্ত জানায়। এতে বলা হয়, সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের ২ জুলাইয়ের প্রজ্ঞাপন অনুযায়ী ৫ আগস্ট জাতীয়ভাবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালন করা হবে। সে অনুযায়ী দেশের সকল তফসিলি ব্যাংকও এদিন ছুটির আওতায় থাকবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানসমূহকে অগ্রিম প্রস্তুতি নেওয়ার পাশাপাশি আর্থিক লেনদেনের পরিকল্পনাও সে অনুযায়ী করতে অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশের ইতিহাসে ২০২৪ সালের ৫ আগস্ট এক গুরুত্বপূর্ণ মোড় নেয়। এদিন দীর্ঘদিনের দমনপীড়ন, ভোট জালিয়াতি ও স্বৈরতন্ত্রের অবসান ঘটে। দীর্ঘ ১২ বছর রাষ্ট্রক্ষমতায় থাকা শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান। ক্ষমতা থেকে আওয়ামী লীগের বিদায়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ সুগম হয় এবং জনগণের দীর্ঘদিনের আন্দোলন বিজয়ের মুখ দেখে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।