বৃত্তি পরীক্ষায় বেসরকারি শিক্ষার্থীদের বাদ কেন? হাইকোর্টের রুল জারী

Image

প্রাথমিকের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ না দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার (৪ আগস্ট) বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি শেখ তাহসিন আলীর হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। রুলে জানতে চাওয়া হয়েছে, কেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না— তা চার সপ্তাহের মধ্যে জানাতে বলা হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং উপ-বৃত্তি বিভাগের পরিচালককে।

এই বিষয়ে রিট দায়ের করেন নরসিংদীর বাসিন্দা আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া। তিনি বলেন, “২০২২ সাল পর্যন্ত সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারতেন। কিন্তু চলতি বছর ১৭ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জারি করা দুটি সার্কুলারে শুধু সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের সুযোগ রাখা হয়। এ বৈষম্যের বিরুদ্ধে আমি হাইকোর্টে রিট করি এবং নিজেই শুনানিতে অংশ নিই।”

উল্লেখ্য, এ বছর প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কেবল সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এ সিদ্ধান্তকে কেন্দ্র করেই বিতর্ক ও আইনি চ্যালেঞ্জের সূত্রপাত।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।