হোস্টেল থেকে ইডেন কলেজের ছাত্রীর মরদেহ উদ্ধার

Image

রাজধানীর হাজারীবাগের একটি বাসা থেকে পুষ্পিতা (২১) নামে এক ইডেন মহিলা কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

হাজারিবাগ থানার পুলিশ পরিদর্শক শাহাদাত হোসেন এই বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আমরা রাত ১টার দিকে ঘটরনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করি। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) পাঠানো হয়েছে।

এ বিষয়ে প্রতিবেশী জগদীশ বলেন, পুষ্পিতা ইডেন কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। রাত সাড়ে ১২টার দিকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পুষ্পিতার মরদেহ উদ্ধার করা হয়। পুষ্পিতা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও বলেন, পুষ্পিতার গ্রামের বাড়ি জামালপুর সদরের বসাকপাড়া গ্রামে। তার বাবার নাম রঞ্জিত বিশ্বাস।

জানা গেছে, ওই শিক্ষার্থীর নাম পুষ্পিতা (২১)। সে ইডেন মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। পুষ্পিতা জামালপুর সদরের বসাক পাড়া গ্রামের রঞ্জিত বিশ্বাসের মেয়ে। বর্তমানে হাজারীবাগ ৭/এ রোডের ৯১/কে নম্বর বাসার মহিলা হোস্টেলে থাকতেন।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।