নিজস্ব প্রতিবেদক।।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩০০ জন সহকারী শিক্ষককে শর্তসাপেক্ষে খুব দ্রুত নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। তিনি জানান, দীর্ঘদিন ধরে এ নিয়োগ প্রক্রিয়া নিয়ে নানা আলোচনা-সমালোচনা থাকলেও সব দিক বিবেচনা করে সরকার দ্রুত সময়ের মধ্যেই বিষয়টি বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে।
আরো পড়ুন: সরকারি প্রাথমিক শিক্ষকদের ভারতে চিকিৎসা ছুটি নিতে যা করতে হবে
শুক্রবার (১ মে) বিকেলে চাঁদপুরের কচুয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে উপজেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় শিক্ষামন্ত্রী বলেন, তড়িঘড়ি করে অনুষ্ঠিত এই নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছিল। তবে সরকার বিষয়টি গুরুত্ব সহকারে পর্যালোচনা করেছে এবং শিক্ষার মান উন্নয়নের স্বার্থে দ্রুত নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার উদ্যোগ নিয়েছে। তিনি আশ্বাস দেন, নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা অচিরেই নিয়োগ পাবেন।









