হঠাৎ কি ঘটেছিল অভিনেত্রি প্রত্যুষার

অনলাইন ডেস্ক : balika-compressed
‘বালিকা বধূ’ খ্যাত জনপ্রিয় ভারতীয় টিভি অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায় আত্মহত্যা করেছেন।

 

শুক্রবার নিজের বাসভবনেই আত্মহত্যা করেন তিনি। পরে তাকে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে শোকে স্তব্ধ অভিনয় জগত।

জনপ্রিয় সিরিয়াল ‘বালিকা-বধূ’তে প্রথম আত্মপ্রকাশ প্রত্যুষা। মিষ্টি বউয়ের চরিত্রে অভিনয় করে নজর কাড়েন সবার। পরবর্তীতে অংশ নেন বিগ বস-এও। সম্প্রতি তাকে দেখা যায় ‘সসুরাল সিমার কি’-তে।

জি নিউজ ও এবিপি আনন্দ জানিয়েছে, সম্প্রতি ব্যক্তিগত জীবন নিয়ে অবসাদে ভুগছিল প্রত্যুষা। বয়ফ্রেন্ড রাহুল রাজ সিংয়ের সঙ্গে অত্যন্ত গভীর সম্পর্ক ছিল। বিয়ের পরিকল্পনাও ছিল। কিন্তু সম্প্রতি মনোমালিন্য চলছিল রাহুল রাজ সিংয়ের সঙ্গে। এরপর শুক্রবার সকালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে প্রত্যুষা।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।