সমুদ্রসৈকতে বনভোজনে যেয়ে দর্শনার সাংস্কৃতিক কর্মী মুন্নার মৃত্যু

দামুড়হুদা,চুয়াডাঙ্গা,১ এপ্indexyy-thumbnailরিল ॥ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা-দর্শনার সাংস্কৃতিক সংগঠন অর্নিবান থিয়েটারের উদৌগে কক্সবাজার সমুদ্রসৈকতে বনভোজনে গিয়ে সাংস্কৃতিককমী হাবিবুর রহমান মুন্না(৩৫) ইন্তেকাল করেছে। সে উপজেলার মৃত মৃত অহিদুল আলম (অলি)র ছেলে। শুক্রবার দুপুর ১২টার দিকে সমুদ্রসৈকতে ফুটবল খেলতে এ দূঘর্টনা ঘটে।
পারিবারিকসুত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে দামুড়হুদার উপজেলার দর্শনা থেকে বাসযোগে অর্নিবান থিয়েটার কক্সবাজারের উদ্দেশে রওয়ানা হয়। সকালে ১০টার দিকে কক্সবাজার েপৗছালে সমুদ্রসৈকতে ফুটবল খেলার প্রস্তুতি নেয়। কয়েকজন বন্ধু মিলে ফুটবল খেলা শুরু করলে হঠাৎ তার বুকে ব্যাথা উঠে অজ্ঞান হয়ে পড়ে। বন্ধুরা তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। এ ঘটনায় দর্শনা সাংস্কৃতিক অঙ্গনে মোকের ছায়া নেমে আসে।

তার অকালমৃত্যুতে শিক্ষাবার্তার সম্পাদক ও দর্শনা পরিবার গভীর শোক প্রকাশ করেছে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।