যৌন হয়রানি ॥ চাকরি হারালেন ঢাবি শিক্ষক

অনলাইন রিপোর্টার॥ ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় সাময়িকভাবে বাধ্যতামূলক ছুটিতে থাকার পর এবার চূড়ান্তভাবে চাকরি হারালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষক।

সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

চাকরিচ্যুত শিক্ষক হলেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. সাহদাৎ হোসেন।

গত বছরের ২৭ জুন ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে বিভাগীয় চেয়ারম্যান ও উপাচার্য বরাবর অভিযোগ করেন একই বিভাগের প্রাক্তন দুই ছাত্রী। অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করলে কমিটির প্রতিবেদনের সাপেক্ষে ওই শিক্ষকের বিরুদ্ধে চাকরিচ্যুতির সিদ্ধান্ত নেওয়া হয়।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।