মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) দেশের সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানকে বার্ষিক, নির্বাচনী ও জুনিয়র বৃত্তি পরীক্ষা নির্ধারিত সময়েই নিতে নির্দেশ দিয়েছে। সোমবার (১ ডিসেম্বর) মাউশির পরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেয়া হয়।
নবম গ্রেডে বেতনসহ কয়েকটি দাবিতে আজ থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকরা কর্মবিরতিতে যাওয়ার কথা থাকলেও মাউশি স্পষ্ট জানিয়ে দিয়েছে—
নির্ধারিত সময়সূচি হুবহু মেনে পরীক্ষা নিতে হবে । পরীক্ষা গ্রহণে অনিয়ম বা শৈথিল্য পেলে ব্যবস্থা নেওয়া হবে।
নির্ধারিত সময়সূচি
-
বার্ষিক পরীক্ষা: ২০ নভেম্বর–৭ ডিসেম্বর
-
নির্বাচনী পরীক্ষা: ২৭ নভেম্বর–১১ ডিসেম্বর
-
জুনিয়র বৃত্তি পরীক্ষা: ২৮ নভেম্বর–৩১ ডিসেম্বর
সব আঞ্চলিক উপপরিচালক, জেলা ও উপজেলা শিক্ষা অফিসার, অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের উদ্দেশে পাঠানো চিঠিতে বলা হয়েছে—
পরীক্ষাসমূহ বিনা ব্যর্থতায়, সুষ্ঠুভাবে এবং নিয়মমাফিক সম্পন্ন করতে হবে। কোনো প্রকার শৈথিল্য, অনিয়ম বা দায়িত্বহীনতা সহ্য করা হবে না।











