সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রবেশ পদ সহকারী শিক্ষককে বিসিএস ক্যাডারভুক্ত করার দাবিসহ চার দফা দাবিতে আজ সোমবার (১ ডিসেম্বর) থেকে পূর্ণদিবস কর্মবিরতিতে যাচ্ছেন শিক্ষকরা। কর্মবিরতির অংশ হিসেবে তারা ২৪ নভেম্বর শুরু হওয়া বার্ষিক পরীক্ষাও বন্ধ রাখবেন।
বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
আরো পড়ুন: মাউশির কঠোর নির্দেশ: বার্ষিক–নির্বাচনী–জুনিয়র বৃত্তি পরীক্ষা সময়মতো নিতে হবে, অমান্য করলে ব্যবস্থা
সমিতির এক নেতা গণমাধ্যমকে জানান— সরকার দাবিগুলো মানলে শুক্র ও শনিবার পরীক্ষাগুলো নিয়ে ডিসেম্বরেই ফল প্রকাশ করা হবে।দাবি মেনে না নিলে কর্মবিরতি অনির্দিষ্টকাল চলবে।
শিক্ষকদের চার দফা দাবি
-
সহকারী শিক্ষক পদকে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারভুক্ত করে ‘মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর’-এর গেজেট প্রকাশ।
-
বিদ্যালয় ও পরিদর্শন শাখায় শূন্য পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন দ্রুত কার্যকর করা।
-
সুপ্রিম কোর্টের রায়ের আলোকে বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেড মঞ্জুরির আদেশ দেওয়া।
-
২০১৫ সালের আগের মতো অতিরিক্ত ইনক্রিমেন্টসহ অগ্রিম বেতন সুবিধা পুনর্বহাল করে নতুন গেজেট প্রকাশ।
-
অবস্থান কর্মসূচি ও পরবর্তী সিদ্ধান্ত
গতকাল সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়—
দীর্ঘদিনের পেশাগত মর্যাদা ও বেতন–ভাতার চার দাবিতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা।
যেহেতু দাবিগুলো মানা হয়নি, তাই আজ থেকে তারা লাগাতার কর্মবিরতিতে যাচ্ছেন।











