ভারতের লোকসভায় শপথ নিলেন সিদুর পরিহীত নুসরাত ও মিমি

বিনোদন ডেস্ক,২৬ জুন:
নতুন বউয়ের সাজেই সংসদে হাজির হয়েছেন অভিনেত্রী নুসরাত। বিয়ে সেরে ভারতের লোকসভায় শপথ নিয়েছেন বসিরহাটের জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিনেত্রী নুসরাত জাহান। একই সঙ্গে শপথ নিয়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তীও। মিমি কলকাতার যাদবপুর থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন।


জানা গেছে, সংসদে লোকসভার স্পিকার ওম বিড়লা দু’জনকে শপথবাক্য পাঠ করিয়েছেন। নুসরাত ঈশ্বরের নামে শপথ নিয়েছেন। নুসরাত এবং মিমি দু’জনই বাংলায় শপথবাক্য পাঠ করেছেন। শপথ গ্রহণের পর মিমি ও নুসরাত দুজনেই স্পিকারের পা ছুঁয়ে প্রণাম করেছেন।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।