প্যাডে শেখ হাসিনার নাম, বিশ্ববিদ্যালয় কর্মকর্তা বরখাস্ত

Image

ছাত্র আন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সরকারের শিক্ষা বিষয়ক স্লোগান (শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ) লেখা বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ প্যাড ব্যবহার করা হয় সরকারি ভ্যাট ও উৎসে কর পরিশোধ সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপনের পক্ষে প্রকাশিত বিজ্ঞপ্তিতে। এর পর ফুঁসে ওঠেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্যাডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম নিয়ে বানানো লোগো ব্যবহার করায় প্রতিষ্ঠানের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক গোলাম সরোয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) উপ-উপাচার্য অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানা যায়।

আদেশে জানা যায় , ছাত্র আন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সরকারের শিক্ষা বিষয়ক স্লোগান (শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ) লেখা বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ প্যাড ব্যবহার করা হয় সরকারি ভ্যাট ও উৎসে কর পরিশোধ সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপনের পক্ষে প্রকাশিত বিজ্ঞপ্তিতে। এর পর ফুঁসে ওঠেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আদেশে আরও বলা হয়, বিশ্ববিদ্যালরে শিক্ষার্থীদের আনা অভিযোগ এবং প্রাথমিক তদন্তের পরিপেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারী আচরণবিধি অনুযায়ী তাঁকে বিশ্ববিদ্যলয় থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে এ সময় সরকারি বিধিমোতাবেক তাঁকে খোরপোষ প্রদান করা হবে।

এরআগে গত ১৩ জানুয়ারি ২০২৪-২০২৫ অর্থ বছরে ভ্যাট সংক্রান্ত নোটিশ প্রদান করেন গোলাম সারোয়ার।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।