পিএসসির ‘সিস্টেম এনালিস্ট’ ও ‘প্রোগ্রামার’ পদে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

Image

স্টাফ রিপোর্টার |
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের ‘সিস্টেম এনালিস্ট’ (গ্রেড-৫) এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের ‘প্রোগ্রামার’ (গ্রেড-৬) পদে নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)

পিএসসির নন-ক্যাডার পরীক্ষা নিয়ন্ত্রক দিলাওয়েজ দুরদানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিশন কর্তৃক বিদ্যমান বিধিবিধান অনুসরণ করে সাময়িকভাবে (provisionally) মনোনীত প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হয়েছে।

দুইটি পদের নিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল ২০২৪ সালের ৩১ মার্চ। চূড়ান্ত মনোনয়ন পাওয়ার আগে প্রার্থীদের প্রয়োজনীয় যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন হবে।

ফলাফল দেখতে ভিজিট করুন:
🔗 www.bpsc.gov.bd

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।