পাবনায় স্কুলছাত্রকে খুন

ডেস্ক ॥ পাবনায় স্কুলছাত্রকে খুন করে ছিনতাই করা হয়েছে ভ্যানগাড়ি। সুজানগরে ছিনতাইকারীরা স্থানীয় কাদোয়া মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র ইমনকে কুপিয়ে হত্যার পর ইঞ্জিনচালিত ভ্যানগাড়ি ছিনিয়ে নিয়েছে। নিহত ইমন উপজেলার কাকিয়ান গ্রামের দিনমজুর আয়েন উদ্দিনের ছেলে। পুলিশ বৃহস্পতিবার সকালে ভিটবিলা গ্রামের জামাল উদ্দিন খানের ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করেছে।

সুজানগর থানার অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ জানিয়েছেন, বুধবার স্কুল থেকে বাড়ি ফিরে ইমন ভাড়ার জন্য তার নিজস্ব ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর নিখোঁজ হয়। বৃহস্পতিবার সকালে এলাকাবাসী ওই ধানক্ষেতে তার লাশ দেখতে পেয়ে সুজানগর থানায় খবর দেয়। পুলিশ মুখে টেপ লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করে। পুলিশ ধারণা করছে, ছিনতাইকারীরা ইমনকে শ্বাসরোধে হত্যার পর তার ভ্যান ও মোবাইল ছিনিয়ে নেয়।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।