বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৬৭ জনের বদলি আদেশ জারি করা হয়েছে। একই সঙ্গে তাদেরকে নতুন কর্মস্থলে অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিযুক্ত করা হয়েছে। এর মধ্যে ৬৪টি কলেজে অধ্যক্ষ ও তিনটিতে উপাধ্যক্ষ নিযুক্ত করা হয় বদলিকৃতদের।
সোমবার (৫ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।










