দর্শনা অফিস: দামুড়হুদা উপজেলা
র দর্শনার আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সভাপতি আবু ইউসুফের সভাপতিতে দর্শনা কাস্টারের ৬টি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, ছাত্রছাত্রী অভিভাবক সমন্বয়ে বিদ্যালয় হলরুমে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম নবী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার আশরাফুল আলম। সভায় আরও বক্তব্য রাখেন মাথাভাঙ্গা বুরো প্রধান হারুন রাজু , উপজেলা প্রাথমিক শিক্ষক প্রধান শিক্ষক সমিতির সাধারন সম্পাদক স্বরুপ দাস, দর্শনা পৌরসভার কমিশনার রবিউল ইসলাম সুমন, সিনিয়ার সহসভাপতি হেলেনা পারভিন, সহ সভাপতি কুতুব উদ্দিন, সহকারী শিক্ষক সমিতির সভাপতি হারুন অর রশিদ জুয়েল, প্রধান শিক্ষক আরতি হালসানা, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল গনি প্রমুখ। প্রধান অতিথি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের লেখাপড়ার মান সু-দৃঢ় করার লক্ষে ১ম ও ২য় শ্রেণির ইংরেজি শিক্ষা ও প্রাক-প্রাথমিক শিক্ষাদানের প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। তাই তাদেরকে যত্ন সহকারে পাঠদান এবং আনন্দের সাথে হাতে খড়ি দেওয়ার জোর তাগিদ দেন। তিনি আরও বলেন, অভিভাবক, ছাত্র এবং শিকের সমন্বয়ে একটি মডেল বিদ্যালয় রূপান্তরিত হয়।









