ডাকসু নির্বাচন স্থগিতের হাইকোর্টের আদেশ বাতিল, ৯ সেপ্টেম্বর ভোটে আর বাধা নেই

Image

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করে চেম্বার আদালতের নির্দেশ বহাল রেখেছেন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। এর ফলে আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে আর কোনো বাধা থাকল না।

বুধবার (৩ সেপ্টেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চে এ রায় ঘোষণা করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

এর আগে সোমবার হাইকোর্ট বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ ডাকসু নির্বাচন ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিতের আদেশ দিয়েছিলেন। তবে ওইদিন বিকেলেই আপিল বিভাগের চেম্বার আদালত তা স্থগিত করে নির্বাচন আয়োজনের পথ খুলে দেয়।

ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে করা এক রিটের শুনানিতে হাইকোর্ট নির্বাচন স্থগিত করেছিলেন। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া।

রিটকারীর অভিযোগগুলো ১৫ দিনের মধ্যে ডাকসুর নির্বাচনী ট্রাইব্যুনালে জমা দেওয়ার নির্দেশও দেন হাইকোর্ট।

অবশেষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপিল আবেদন করলে পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানি নিয়ে চেম্বার আদালতের আদেশ বহাল রাখে। ফলে ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ডাকসু নির্বাচনে কোনো আইনি জটিলতা রইল না।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।