জেএসসি-জেডিসি মঙ্গলবারের পরীক্ষা সকাল ১০টার পরিবর্তে দুপুর ২টায়

ঢাকা: লেখক-প্রকাJsc_শক হত্যার প্রতিবাদ ও জড়িতেদের বিচার দাবিতে গণজাগরণ মঞ্চের ডাকা হরতালের কারণে মঙ্গলবারের (০৩ নভেম্বর) ‍জেএসসি ও জেডিসি পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে।

ওইদিন সকাল ১০টার পরিবর্তে বেলা দুইটায় পরীক্ষা শুরু হবে।

এদিন জুনিয়র স্কুল সার্টিফিকেটের (জেএসসি) ইংরেজি প্রথমপত্র এবং জুনিয়র স্কুল সার্টিফিকেটের (জেডিসি) বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. সাইফুল্লাহ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অনিবার্য কারণে এ পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে। বাকি পরীক্ষাগুলো যথা সময়েই অনুষ্ঠিত হবে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।