জাতীয় পতাকা অর্ধনমিত না রাখায় জরিমানা

marcentileশোক দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত না রাখায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বেসরকারি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে শ্রীমঙ্গল পুরানবাজারের ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকে এ অভিযান চালানো হয় বলে সহকারী কমিশনার (ভূমি) বিশ্বজিৎ কুমার পাল জানান।

জাতির জনক বঙ্গবন্ধু হত‌্যাকাণ্ডের দিন ১৫ অগাস্ট রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হয়। এদিন জাতীয় পতাকা অর্ধনমিত থাকে।

সহকারী কমিশনার বলেন, শোক দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত না রাখায় ওই প্রতিষ্ঠানকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।