জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষ পরীক্ষা শুরু আজ

Image

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা আজ রবিবার (২৪ আগস্ট) থেকে শুরু হচ্ছে। প্রথম দিনে অনুষ্ঠিত হবে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস বিষয়ের পরীক্ষা।

পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের প্রকাশিত সূচি অনুযায়ী, প্রতিদিন দুপুর ১টা ৩০ মিনিটে পরীক্ষা শুরু হবে এবং লিখিত পরীক্ষা চলবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত। সারাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন।

সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সব প্রস্তুতি সম্পন্ন করেছে। নকল ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রোধে পরীক্ষাকেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের প্রবেশপত্র, কেন্দ্র তালিকা ও বিস্তারিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো পরীক্ষার্থী মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে নিয়ে হলে প্রবেশ করতে পারবে না।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।