চুয়াডাঙ্গায় প্রাথমিক প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড রায় উদযাপন উপলক্ষে কৃতজ্ঞতা প্রকাশ ও কমিটি গঠন

Image

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলায় প্রাথমিক প্রধান শিক্ষকদের ২য়শ্রেণি ও গেজেটেড পদমর্যাদাসহ ১০ম গ্রেড প্রাপ্তির রায় উদযাপন উপলক্ষে খুলনা বিভাগের একমাত্র রীটকারি কেন্দ্রিয় কমিটির নির্বাহী সম্পাদক দামুড়হুদা আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বরুপ দাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

পরে চুয়াডাঙ্গা জেলা আহবায়ক কমিটি ও সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির উপজেলা কমিটি গঠন করা হয়েছে। প্রধান শিক্ষক সমিতির জেলা কমিটির আহবায়ক হিসাবে নির্বাচিত হয়েছে দামুড়হুদা মডেল সপ্রাবি প্রধান শিক্ষক কুতুব উদ্দিন ও সদস্য সচিব বালিয়াকান্দি সপ্রাবি প্রধান শিক্ষক আমানুল্লাহ আসাদ।

সদর উপজেলা কমিটির সভাপতি পদে পদে এমএ বারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিউল মওলা মুকুল এবং সাধারণ সম্পাদক পদে বহালগাছি সপ্রাবি প্রধান শিক্ষক আব্দুল মোমিন নির্বাচিত হয়েছেন। সোমবার দুপুরে ওল্ড জেএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতাধিক শিক্ষকের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রিয় কমিটির নির্বাহী সম্পাদক স্বরুপ দাস।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জুলাই আগষ্টে নিহতদের প্রতি শ্রদ্ধা রেখে গত ১৩ মার্চ ২০২৫ ইং তারিখে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের (প্রশিক্ষিত ও অপ্রশিক্ষিত) দশম গ্রেডে উন্নীত করতে ও দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা হিসেবে অফিশিয়াল গেজেটে অন্তর্ভুক্ত করতে দেওয়া নির্দেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। এ রায় ঘোষনা করায় তিনি মাননীয় প্রধান উপদেষ্টা ডঃ ইউনুস স্যার,প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাঃ বিধান চন্দ্র রায়, সচিব স্যার,ডিজি স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ওল্ড জেএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ জেবীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চুয়াডাঙ্গা সদর উপজেলার সরকারি ও নব জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের উপস্থিতিতে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সমিতির কমিটি গঠনের নির্বাচন অনুষ্ঠিত হয়।

৩১ সদস্য বিশিষ্ট কমিটিতে সিনিয়ার সহসভাপতি সাবিনাকুল,সালমা সুলতানা,রফিকুল ইসলাম, সন্যাসী কুমার পাল ও আলমগীর হোসেন সিনিয়ার যুগ্ন সাধারন সম্পাদক নাজিম উদ্দীন ও আশরাফী বেগম,যুগ্ন সাধারন সম্পাদক নাসির উদ্দীন ও লতিফুন নেসা,সাংগাঠনিক সম্পাদক আমানুল্লাহ আসাদ সহ সাংগাঠনিক সম্পাদক কাবিজুর ইসলাম,তথ্য ও প্রযুক্তি সম্পাদক কামাল হোসেন,দপ্তর সম্পাদক তাপস কুমার গোস্বামী সহ দপ্তর সম্পাদক রেজাউল হক,অর্থ সম্পাদক আশরাফুল আলম, সহ অর্থ সম্পাদক ফারহানা ইয়াসমিন হিরা,ক্রীড়া সম্পাদক তারিক হাসান,মিডিয়া ও প্রচার সম্পাদক আসমাউল হুসনা সহ মিডিয়া ও প্রচার সম্পাদক আসামা খাতুন,মহিলা বিসয়ক সম্পাদক শিউলি খাতুন,সহ মহিলা সম্পাদক সাদিয়া সুলতানা নির্বাচিত হন।

উল্লেখ্য ২০১৪ সালের ৯ মার্চ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করার ঘোষণা দেন। সেদিনই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করলেও পরে মন্ত্রণালয় প্রশিক্ষিত প্রধান শিক্ষকদের জন্য ১১তম ও অপ্রশিক্ষিত প্রধান শিক্ষকদের জন্য ১২তম গ্রেড নির্ধারণ করে, যা বৈষম্যমূলক উল্লেখ করে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির তৎকালীন সভাপতি রিয়াজ পারভেজ,স্বরুপদাসসহ ৪৫ শিক্ষক রিট করেন।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।