ঢাকা, নিজস্ব প্রতিবেদক:
সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দাপ্তরিক ভ্রমণ সংক্রান্ত টিএ/ডিএ (TA/DA) বিল এখন নতুন ফরম্যাটে প্রস্তুত করা হচ্ছে। বিশেষ করে iBAS++ সিস্টেম চালুর পর অনলাইনে বিল দাখিলের ক্ষেত্রে নির্ধারিত ফরম্যাট অনুসরণ বাধ্যতামূলক করা হয়েছে। এ কারণে অনেক কর্মকর্তা-কর্মচারী নতুন বিল ফরম্যাট ও ভ্রমণ ভাতার হার সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করছেন।
আরো পড়ুন: ৭২ ঘণ্টার বেশি কোনো ফাইল আটকে রাখা যাবে না: শিক্ষামন্ত্রী
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন ভ্রমণ বিলের (TA/DA Bill) পিডিএফ ফরম্যাট এবং iBAS++ এ দাখিলযোগ্য বিলের নমুনা ফরম ইতোমধ্যে সরবরাহ করা হয়েছে।
ভ্রমণ ভাতায় ৩০% অতিরিক্ত সুবিধা
নতুন বিধান অনুযায়ী কিছু শহরকে “ব্যয়বহুল এলাকা” হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় দায়িত্ব পালন বা সফরের ক্ষেত্রে অতিরিক্ত ৩০ শতাংশ সুবিধা প্রযোজ্য হবে।
TA/DA Bill Instruction । ভ্রমণ ব্যয়ের বিল প্রস্তুতের জন্য নির্দেশাবলি
- বিভিন্ন ভ্রমণ ও যাত্রাবিরতি একই লাইনে লেখা যাবে না।
- স্থায়ী ভ্রমণ ভাতা ব্যয়ের বিলের সঙ্গে না গ্রহণ করে সরকারি কর্মচারীদের বেতনের সাথে গ্রহণ করতে হবে।
- কোন বিলের মোট পরিমাণের সাথে যে কোন একটি ভ্রমণের ক্ষেত্রে কোন কিলোমিটারের অংশবিশেষের জন্য দাবি করা চলবে না।
- ভ্রমণ ব্যয় বিলের প্রথম দফা যাত্রাবিরতি হলে ঐ যাত্রাবিরতি শুরুর তারিখ” মন্তব্য” কলামে লিখতে হবে।
- যদি দৈনিক ভাতা, সড়ক পথে ভ্রমণের জন্য দাবি করা হয়, যত কিলোমিটার ভ্রমণ করা হয়েছে তা লিখতে কলাম ১৩ এবং বিস্তারিত ভাতা ১৫ হতে ১৮ কলামে লিখতে হবে।
- বদলি ক্ষেত্রের ভ্রমণ ব্যয়ের অগ্রিম , অগ্রিমের সমন্বয় ও চূড়ান্ত হিসাব ভু্ক্তির ক্ষেত্রে এই ফরম বব্যহৃত হলে নিম্নলিখিত কোড ব্যবহার করতে হবে:
- (ক) বদলিজনিত অগ্রিম (সমন্বয়যোগ্য) ৭২১৩১০২
- (খ) বদলিজনিত বেতন অগ্রিম (আদায়যোগ্য) ৭২১৩১০৫
- * গৃহীত অগ্রিম উত্তোলনের ৬ মাসের মধ্যে অথবা জুন মাসের মধ্যে (যা আগে হবে) সমন্বয় করতে হবে।
ভ্রমণ ব্যয় বিল(নন গেজেটেড কর্মচারী) । অনলাইন হতেই নাকি প্রিন্ট নেয়া যায়?
হ্যাঁ। আইবাস++ হতেই বিল প্রিন্ট করা যায়। এক্ষেত্রে বিল নম্বর এবং টোকেন নম্বর প্রয়োজন পড়ে।















