এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু ২৬ জুন, পরীক্ষার্থী ১২ লাখ

Image

চলতি বছরের (২০২৫) এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবেন ১২ লাখ ৫১ হাজার ১১১ পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ও ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন। গত বছর এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১৩ লাখ ৩২ হাজার ৯৯৩ জন পরীক্ষার্থী। সে অনুযায়ী এ বছর পরীক্ষার্থী কমেছে ৮১ হাজার ৮৮২ জন।

আজ বুধবার ঢাকা শিক্ষাবোর্ড সূত্র এসব তথ্য দৈনিক শিক্ষাবার্তা ডটকমকে জানিয়েছেন।

এ বছরের (২০২৫) উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ২৬ জুন শুরু হবে। এ পরীক্ষা চলাকালীন সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

গত ২৪ মে বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবিরের সই করা বিজ্ঞপ্তিতে এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে একগুচ্ছ জরুরি নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় জানানো হয়, আগে পরীক্ষার সময় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান টানা বন্ধ থাকলেও এবার শুধু পরীক্ষার দিন ক্লাস বন্ধ থাকবে। অন্যান্য দিন নিয়মিত ক্লাস নেওয়া যাবে বলে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।