ঈদের আগে বেতন বোনাস শিক্ষকদের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক,২৫মে:
ঈদের আগে বেতন বোনাস শিক্ষকরা ওঠাতে পারবে কি না সেটা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এর কারণ হিসেবে বলা হচ্ছে, মে মাসের এমপিওতে অনেক নতুন নতুন শিক্ষক এমপিওভুক্ত হয়েছেন। এর ফলে এমপিওভুক্তের কপি না পেয়ে বিল প্রস্তুত করা সম্ভব নয়।



এ ব্যাপারে শিক্ষক নেতা নজরুল ইসলাম রনি তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।
‘ঈদের আগে বেতন ও ঈদ বোনাস শিক্ষক সমাজ ওঠাতে পারবেনা। এর কারণ মে মাসের এমপিও’তে অনেক নতুন নতুন শিক্ষক এমপিওভুক্ত হয়েছেন। এমপিওভুক্তের কপি না পেয়ে বিল প্রস্তুত করা সম্ভব নয়। আর এমপিও’র কপি হয়তো পাওয়া যাবে ৩ জুন। পরের দিন ব্যাংক বন্ধ। বিল প্রস্তুত করে শিক্ষকদের স্বাক্ষর এবং সব শেষে পরিচালনা পর্ষদের সভাপতির স্বাক্ষর। এর পর ব্যাংকে জমা। প্রত্যেক শিক্ষকের একাউন্ট্ এ posting সময়ের ব্যাপার। এমনি করে ঈদ এসে যাবে। হায়রে কপাল।’

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।