ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে লম্বা ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। তবে এখানে সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে ছুটির ভিন্নতা রয়েছে। মাধ্যমিক পর্যায় ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এবার ঈদের ছুটি ২৩ দিন, প্রাথমিক স্কুলে ছুটি থাকবে ২১ দিন আবার কলেজে ছুটি ১০ দিন। এবার মাদরাসায় ছুটি থাকবে ২৫ দিন।
জানা যায়, প্রাথমিক বিদ্যালয়ে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু ৩ জুন। আবার বিদ্যালয় খুলবে ২৩ জুন। অর্থাৎ ২১ দিন ছুটি থাকবে প্রাথমিক বিদ্যালয়।
আরো পড়ুন: ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকরা কি অতিরিক্ত দায়িত্ব ভাতা পাবেন?
মাধ্যমিকের শিক্ষাপঞ্জি অনুযায়ী, ঈদুল আজহার ছুটি শুরু হবে ১ জুন। ঈদের ছুটির সঙ্গেই চলবে গ্রীষ্মকালীন অবকাশ। ঈদুল ও গ্রীষ্মকালীন ছুটি শেষ হবে ১৯ জুন। এরপর ২০ ও ২১ জুন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। সুতারং ক্লাস শুরু হবে ২২ জুন। অর্থাৎ ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে দেশের সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় টানা ২৩ দিন বন্ধ থাকবে।
কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের সব পর্যায়ের প্রতিষ্ঠানেও একইভাবে ছুটি শুরু ১ জুন থেকে। আর ছুটি শেষ হবে ১৯ জুন। পরে ২০ ও ২১ জুন সাপ্তাহিক ছুটি শেষে ক্লাস শুরু ২২ জুন।
এবার সবচেয়ে কম ছুটি পাচ্ছেন সরকারি-বেসরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। শিক্ষাপঞ্জি অনুযায়ী— সরকারি-বেসরকারি কলেজে ঈদুল আজহার ছুটি শুরু হবে ৩ জুন, যা চলবে ১২ জুন পর্যন্ত। সঙ্গে গ্রীষ্মকালীন অবকাশ নেই।











