নিজস্ব প্রতিবেদক
ঢাকা | ৩১ জুলাই ২০২৫
স্বতন্ত্র অনুদানভুক্ত ইবতেদায়ি মাদরাসার শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানের লক্ষ্যে তথ্য পাঠানোর জন্য ১০ আগস্ট পর্যন্ত সময় নির্ধারণ করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট প্রধান শিক্ষকদের EESP MIS সিস্টেমের লাইভ সার্ভারে শিক্ষার্থীদের তথ্য আপলোড করতে হবে।
অধিদপ্তরের পাঠানো চিঠিতে বলা হয়েছে, ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের উপবৃত্তি দিতে নীতিগত অনুমোদন রয়েছে। ইতোমধ্যে আইবাস++ এর জিটুপি (G2P) পদ্ধতিতে উপবৃত্তি প্রদানের কার্যক্রম চালু রয়েছে।
তথ্য আপলোড করতে নির্ধারিত ওয়েবসাইট:
🔗 https://mesp.finance.gov.bd/mesp/login
লগইনের নিয়ম:
-
ইউজার আইডি ও ডিফল্ট পাসওয়ার্ড: Mesp@1234
-
প্রথমবার লগইন করার পর পাসওয়ার্ড পরিবর্তন করা বাধ্যতামূলক
-
প্রতি লগইনের সময় রেজিস্টার্ড মোবাইলে OTP পাঠানো হবে
-
নতুন পাসওয়ার্ড নিরাপদে সংরক্ষণ করতে হবে
শিক্ষার্থীদের তথ্য আপলোডের পর তা সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের আইডিতে জমা হবে এবং যাচাই শেষে অধিদপ্তরে পাঠানো হবে।
এর আগে, ৩ জুন পর্যন্ত তথ্য পাঠানোর সময়সীমা বাড়ানো হয়েছিল। এবার নির্ধারিত সময়ের মধ্যে তথ্য না পাঠালে শিক্ষার্থীরা উপবৃত্তির সুযোগ থেকে বঞ্চিত হতে পারে বলে সতর্ক করেছে অধিদপ্তর।













