মাগুরা: মাগুরা-মহম্মদপুর সড়কের বরুনাতৈল এলাকায় ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে সুলতানা রহমান লিপি (৪০) নামে এক স্কুল শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (১১ জুলাই) বিকেলে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।তিনি মাগুরা সদর উপজেলার বারাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক।
নিহতের বাবা মোখলেছুর রহমান জানান, বিকেলে সুলতানা তার সহকর্মীদের সঙ্গে একটি ইজিবাইকে চড়ে স্কুল থেকে নিজের বাড়ি শহরের হাসপাতাল পাড়ায় ফিরছিলেন। পথে বরুনাতৈল এলাকায় পৌঁছলে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে সুলতানা শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে তাকে মাগুরা সদর হাসপাতালে আনা হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।







