স্টাফ রিপোর্টার | ২২ অক্টোবর ২০২৫
বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান ওয়ান ব্যাংক পিএলসি নতুন জনবল নিয়োগ দিচ্ছে। ব্যাংকটি ‘ক্যাশ অফিসার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বুধবার (২২ অক্টোবর)। আবেদন প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে এবং চলবে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
পদ ও যোগ্যতাঃ
প্রতিষ্ঠানের নাম: ওয়ান ব্যাংক পিএলসি
পদের নাম: ক্যাশ অফিসার
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: পূর্ণকালীন
বেতন: আলোচনা সাপেক্ষে
সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী
আবেদনের যোগ্যতা:
-
যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে।
-
শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়।
-
সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
প্রার্থীর ধরন: নারী–পুরুষ উভয়েই
বয়সসীমা: নির্ধারিত নয়
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে
কর্মক্ষেত্র: অফিসে
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
👉 এখানে ক্লিক করুন
আবেদনের সময় শেষ হবে ৩০ অক্টোবর ২০২৫।
আবেদনপদ্ধতিসহ বিস্তারিত তথ্য পাওয়া যাবে ওয়ান ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইটে।











