দাবি বাস্তবায়ন না হলে কাল থেকে আমরণ অনশন: ইবতেদায়ি মাদরাসা শিক্ষকরা

Image

ঢাকা, ৯ নভেম্বর:
বেতন-ভাতা ও অন্যান্য দাবি আদায়ে টানা ২৮তম দিনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকরা।
আজকের (রোববার) মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আগামীকাল সকাল থেকে আমরণ অনশন শুরু করার ঘোষণা দিয়েছেন তারা।

রোববার (৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বক্তারা এ ঘোষণা দেন।

বক্তারা বলেন, “আমরা ২৮ দিন ধরে শান্তিপূর্ণভাবে অবস্থান করছি। কিন্তু সরকার আমাদের দাবি বাস্তবায়নে কোনো পদক্ষেপ নেয়নি। আজকের মধ্যে দাবি পূরণ না হলে আগামীকাল সকাল থেকে আমরা আমরণ অনশন শুরু করবো।” তারা জানান, তাদের প্রধান দাবি হলো—স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলোর সরকারিকরণ,শিক্ষকদের চাকরির স্থায়িত্ব নিশ্চিতকরণ,এবং ন্যায্য বেতন কাঠামো প্রবর্তন।

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকরা দীর্ঘদিন ধরে সরকারি প্রাথমিক শিক্ষার আওতায় অন্তর্ভুক্তি ও বেতন-ভাতায় বৈষম্য দূরীকরণ দাবিতে আন্দোলন করে আসছেন।তাদের দাবি এখনো পূরণ না হওয়ায় কর্মসূচি ধীরে ধীরে অনশন আন্দোলনের দিকে যাচ্ছে।

জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে শিক্ষকদের অবস্থান অব্যাহত রয়েছে।শিক্ষকরা জানান, সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস না পেলে আগামীকাল সকাল থেকেই আমরণ অনশন শুরু হবে এবং তা দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।