বিইউপি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, সেকেন্ড টাইম শিক্ষার্থীদেরও আবেদন সুযোগ

Image

ঢাকা, ১০ নভেম্বর:
২০২৫-২৬ শিক্ষাবর্ষে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
এবার প্রথমবারের মতো সেকেন্ড টাইম ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্যও আবেদন করার সুযোগ রাখা হয়েছে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে সোমবার (১০ নভেম্বর) থেকে এবং তা চলবে ৩০ নভেম্বর ২০২৫ পর্যন্ত।

যোগ্যতা ও আবেদন শর্তাবলি:

বিইউপি জানিয়েছে, ২০২৪ ও ২০২৫ সালের এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস করা শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার প্রার্থীদের সম্মিলিত জিপিএ থাকতে হবে ন্যূনতম ৮.০০

মানবিক শাখার প্রার্থীদের জিপিএ থাকতে হবে ন্যূনতম ৭.৫০

যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ৭ ডিসেম্বর ২০২৫।

পরীক্ষা ও ফল প্রকাশের সময়সূচি:

১ জানুয়ারি: প্রবেশপত্র ডাউনলোড শুরু

৯ জানুয়ারি: ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ ভর্তি পরীক্ষা

১০ জানুয়ারি: ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস ভর্তি পরীক্ষা

১৭ জানুয়ারি: সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং ও সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ ভর্তি পরীক্ষা

১৪–২০ জানুয়ারি: পরীক্ষার ফলাফল প্রকাশ

আবেদন প্রক্রিয়া:

সমস্ত আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে।আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১,১০০ টাকা।বিস্তারিত তথ্য, যোগ্যতা, আসনসংখ্যা ও মানবণ্টন সংক্রান্ত তথ্য বিইউপি’র ওয়েবসাইটে বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।