ঢাকা, নিজস্ব প্রতিবেদক:
সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বহুল আলোচিত ‘নবম জাতীয় বেতন স্কেল ২০২৬’-এর একটি প্রস্তাবিত খসড়া তালিকা নিয়ে প্রশাসনিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। যদিও সরকার এখনো আনুষ্ঠানিকভাবে কোনো গেজেট প্রকাশ করেনি, তবে বিভিন্ন গণমাধ্যম ও সংশ্লিষ্ট সূত্রে সম্ভাব্য বেতন কাঠামোর তথ্য প্রকাশ পেয়েছে।
আরো পড়ুন: কর্মকর্তাদের নতুন টিএ-ডিএ বিল ফরম্যাট ও ভ্রমণ ভাতা নির্ধারণ
প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, সর্বোচ্চ গ্রেডের মূল বেতন ধরা হয়েছে ১ লাখ ৬০ হাজার টাকা এবং সর্বনিম্ন গ্রেডের বেতন ২০ হাজার টাকা। বর্তমান অষ্টম জাতীয় বেতন স্কেল ২০১৫-এর তুলনায় এটি বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।
| গ্রেড | প্রস্তাবিত বেতন |
|---|---|
| গ্রেড-১ | ১,৬০,০০০ টাকা |
| গ্রেড-২ | ১,৩২,০০০ – ১,৫৩,০০০ টাকা |
| গ্রেড-৩ | ১,১৩,০০০ – ১,৪৮,৮০০ টাকা |
| গ্রেড-৪ | ১,০০,০০০ – ১,৪২,৪০০ টাকা |
| গ্রেড-৫ | ৮৬,০০০ – ১,৩৯,৭০০ টাকা |
| গ্রেড-৬ | ৭১,০০০ – ১,৩৪,০০০ টাকা |
| গ্রেড-৭ | ৫৮,০০০ – ১,২৬,৮০০ টাকা |
| গ্রেড-৮ | ৪৭,২০০ – ১,১৩,৭০০ টাকা |
| গ্রেড-৯ | ৪৫,১০০ – ১,০৮,৮০০ টাকা |
| গ্রেড-১০ | ৩২,০০০ – ৭৭,৩০০ টাকা |
| গ্রেড-১১ | ২৫,০০০ – ৬০,৫০০ টাকা |
| গ্রেড-১২ | ২৪,৩০০ – ৫৮,৭০০ টাকা |
| গ্রেড-১৩ | ২৪,০০০ – ৫৮,০০০ টাকা |
| গ্রেড-১৪ | ২৩,৫০০ – ৫৬,৮০০ টাকা |
| গ্রেড-১৫ | ২২,৮০০ – ৫৫,২০০ টাকা |
| গ্রেড-১৬ | ২১,৯০০ – ৫২,৯০০ টাকা |
| গ্রেড-১৭ | ২১,৪০০ – ৫১,৯০০ টাকা |
| গ্রেড-১৮ | ২১,০০০ – ৫০,৯০০ টাকা |
| গ্রেড-১৯ | ২০,৫০০ – ৪৯,৬০০ টাকা |
| গ্রেড-২০ | ২০,০০০ – ৪৮,৪০০ টাকা |
২০১৫ সালে অষ্টম জাতীয় বেতন স্কেল কার্যকর হওয়ার পর প্রায় এক যুগ পার হতে চলেছে। এ সময়ে দ্রব্যমূল্য, বাসাভাড়া ও জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে সরকারি কর্মচারীদের পক্ষ থেকে দীর্ঘদিন ধরেই নতুন বেতন কাঠামোর দাবি উঠছিল।
বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরা বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে বেতন বৃদ্ধিকে অত্যন্ত জরুরি বলে মনে করছেন।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, অর্থ মন্ত্রণালয় নতুন বেতন স্কেল নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। দেশের অর্থনৈতিক অবস্থা, বাজেট ঘাটতি ও মুদ্রাস্ফীতির বিষয়গুলো বিবেচনায় রেখে ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনাও আলোচনায় রয়েছে।
তবে সরকারি কর্মচারীদের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে যে, আগামী অর্থবছরের বাজেটে এ বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে।











