এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সভা স্থগিত

Image

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি সংক্রান্ত সফটওয়্যার প্রেজেন্টেশন সভা স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্রে জানা গেছে, নির্বাচনকে কেন্দ্র করে সময় স্বল্পতার কারণে সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সভায় বসেননি। পরবর্তী সরকার গঠনের পরই এ বিষয়ে পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে বলে ধারণা করা হচ্ছে।

আরো পড়ুন :৩ হাজার ৬১৫টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির কার্যক্রম আপাতত স্থগিত

সূত্র জানায়, বদলির জন্য তৈরি করা সফটওয়্যারে বড় কোনো সমস্যা না থাকলে পরবর্তী ধাপে কার্যক্রম এগিয়ে নেয়া হবে। এ সংক্রান্ত বিস্তারিত দিকনির্দেশনা পরবর্তীতে জানানো হবে।

এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের এক নোটিশে জানানো হয়েছিল, স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত এনটিআরসিএ সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা–২০২৬ অনুযায়ী সফটওয়্যার প্রেজেন্টেশন সভা মঙ্গলবার সকাল ১০টায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত হবে।

নোটিশে আরও বলা হয়, সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সভাপতিত্ব করবেন এবং সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছিল।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।