শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাতিল হয়নি, ভুয়া তথ্য ছড়ানো হয়েছে: প্রধান উপদেষ্টার প্রেস উইং

Image

ডেস্ক রিপোর্ট | ঢাকা
চলতি ২০২৬ খ্রিষ্টাব্দে সরস্বতী পূজা, ২১ ফেব্রুয়ারি, মে দিবস, বুদ্ধপূর্ণিমা, পবিত্র আশুরা, শুভ জন্মাষ্টমী, মধু পূর্ণিমা ও শুভ মহালয়ার ছুটি বাতিল করা হয়েছে—এমন তথ্য অসত্য ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, বাংলাদেশ ও ভারতের কয়েকটি গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবরগুলো বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
প্রেস উইংয়ের ব্যাখ্যায় বলা হয়েছে, প্রকৃতপক্ষে উল্লিখিত দিবসগুলো সাপ্তাহিক ছুটির দিন (শুক্রবার ও শনিবার)–এর সঙ্গে মিলে যাওয়ায় আলাদাভাবে অতিরিক্ত ছুটি হিসেবে উল্লেখ করা হয়নি। তাই এগুলোকে ছুটি ‘বাতিল’ বলা সম্পূর্ণ ভুল ব্যাখ্যা।
এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়–এর চলতি বছরের সরকারি ছুটির প্রজ্ঞাপন বিশ্লেষণ করে দেখা যায়,
১৭ জানুয়ারি (শনিবার): শবে মিরাজ
২৩ জানুয়ারি (শুক্রবার): শ্রী শ্রী সরস্বতী পূজা
২১ ফেব্রুয়ারি (শনিবার): শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
১ মে (শুক্রবার): মে দিবস ও বুদ্ধ পূর্ণিমা
২৬ জুন (শুক্রবার): পবিত্র আশুরা
৪ সেপ্টেম্বর (শুক্রবার): শুভ জন্মাষ্টমী
২৬ সেপ্টেম্বর (শনিবার): মধু পূর্ণিমা
১০ অক্টোবর (শুক্রবার): শুভ মহালয়া
এই দিবসগুলোর বিপরীতে ছুটির দিনের সংখ্যা ‘শূন্য’ দেখানো হয়েছে, কারণ সেগুলো আগে থেকেই সাপ্তাহিক ছুটির আওতায় পড়ে।
প্রেস উইংয়ের ফ্যাক্টচেক টিম জানিয়েছে, গত দুই বছরের সরকারি ছুটির প্রজ্ঞাপন পর্যালোচনা করেও একই চিত্র পাওয়া গেছে। যেসব সরকারি ছুটি সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলেছে, সেগুলো নতুন করে অতিরিক্ত ছুটি হিসেবে গণনা করা হয়নি—এটি পূর্বের প্রচলিত নিয়ম।
এ অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে এবং সরকারি তথ্যের ক্ষেত্রে কেবলমাত্র দায়িত্বশীল ও যাচাইকৃত সূত্র অনুসরণের অনুরোধ করেছে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।