১১তম গ্রেডের দাবিতে সহকারী শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতি অব্যাহত

Image

তিন দফা দাবিতে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা টানা পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন। ২৭ নভেম্বর থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে তারা বার্ষিক পরীক্ষা ও তৃতীয় প্রান্তিক মূল্যায়নও বর্জন করেছেন। আন্দোলনকারীরা জানিয়েছেন—১১তম গ্রেডে বেতন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) শিক্ষক সংগঠনের নেতারা জানান, অর্থ মন্ত্রণালয়ের দেওয়া আশ্বাস বাস্তবায়নের দাবিতে আজও পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে এবং বিকেল ৪টায় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দেওয়া হবে।

এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় শিক্ষক নেতাদের কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানায়। মন্ত্রণালয় জানিয়েছে—প্রধান শিক্ষককে ১০ম গ্রেড এবং সহকারী শিক্ষককে ১১তম গ্রেড দেওয়ার দাবি ‘যৌক্তিক’ এবং বিষয়টি পে-কমিশনসহ সংশ্লিষ্ট দপ্তরে প্রক্রিয়াধীন।

তবে শিক্ষক নেতারা বলেছেন, দাবি বাস্তবায়নের ঘোষণা না পাওয়া পর্যন্ত তারা কর্মবিরতি চালিয়ে যাবেন।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।