মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে মনজুর আহমদের নেতৃত্বে পরামর্শক কমিটি গঠন

Image

স্টাফ রিপোর্টার | ২৯ অক্টোবর ২০২৫

প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষার পর এবার মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে ১০ সদস্যের পরামর্শক কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক মনজুর আহমদের নেতৃত্বে এই কমিটি গঠন করা হয় বলে সম্প্রতি মন্ত্রণালয়ের এক অফিস আদেশে জানানো হয়েছে।

কমিটি মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন, ব্যবস্থাপনা ও কাঠামোগত সংস্কার, এবং শিখন-শেখানো কার্যক্রমের উৎকর্ষ সাধনের জন্য তিন মাসের মধ্যে একটি প্রতিবেদন জমা দেবে।

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এই কমিটি মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রম, শিক্ষক প্রশিক্ষণ, পরীক্ষার ধরণ, এবং প্রশাসনিক কাঠামোর সার্বিক উন্নয়নের প্রস্তাব দেবে।

কমিটির সদস্যরা হলেন—অধ্যাপক মনজুর আহমদ (ব্র্যাক বিশ্ববিদ্যালয়), আহ্বায়ক অধ্যাপক মুহাম্মদ মোর্শেদ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয় ,  মো. বেলায়েত হোসেন তালুকদার, সাবেক অতিরিক্ত সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ শাহীদা ইসলাম, সাবেক চেয়ারম্যান, চট্টগ্রাম শিক্ষা বোর্ড মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ঢাকা অঞ্চলের উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান সাংবাদিক মো. মুসা মিয়া সাবেক প্রধান শিক্ষক মো. শফিকুর রহমান, শেরেবাংলা সরকারি বালক উচ্চবিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক এ. কে. এম. মোস্তফা কামাল, আরমানিটোলা সরকারি উচ্চবিদ্যালয় সদস্যসচিব: মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব (সরকারি মাধ্যমিক অধিশাখা)

এর আগে, ২০২৪ সালের অক্টোবরে প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষার মানোন্নয়নে অধ্যাপক মনজুর আহমদের নেতৃত্বে ৯ সদস্যের একটি পরামর্শক কমিটি গঠন করেছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
সেই কমিটি শিক্ষকদের বেতন গ্রেড বৃদ্ধি, সহকারী শিক্ষকের পদবির পরিবর্তন, এবং শিক্ষা কাঠামোর আধুনিকায়নসহ শতাধিক সুপারিশ দিয়েছিল, যার কিছু আংশিক বাস্তবায়িত হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় আশা করছে, এই নতুন কমিটি মাধ্যমিক পর্যায়ের শিক্ষার মান উন্নয়ন ও দীর্ঘমেয়াদি সংস্কারের জন্য একটি কার্যকর নীতি প্রস্তাবনা দেবে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।