ইবতেদায়ি শিক্ষকদের দাবি আদায়ে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রার ঘোষণা

Image

দৈনিক শিক্ষাবার্তা ডেস্ক | ২৩ অক্টোবর ২০২৫, বুধবার

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি আগামীকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা ও বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে

শিক্ষকদের প্রতিনিধিদল আজ বুধবার শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারের সঙ্গে সাক্ষাৎ না করতে পারায় এই কর্মসূচির ঘোষণা দেন তারা।

দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে সাক্ষাৎ না পেয়ে শিক্ষকরা প্রেস ক্লাবের সামনে ফিরে এসে আন্দোলন চালিয়ে যান। বিকেলে তারা দৈনিক শিক্ষাবার্তা ডটকমকে জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

 প্রতিনিধিদলে যারা ছিলেন

প্রশাসনের সহযোগিতায় ১৮ সদস্যের প্রতিনিধিদল মন্ত্রণালয়ে যান। তাদের মধ্যে ছিলেন –
কাজী মোখলেছুর রহমান, এস এম জয়নুল আবেদীন জিহাদী, মো. শামছুল আলম, মো. তাজুল ইসলাম ফরাজী, মাও. মো. শামসুল আলম, মাও. মোহাম্মদ আল-আমিন, মো. খোরশেদ আলম, মো. নূরুল আমিন, মাও. মো. সাইফুল ইসলাম, মো. রেজাউল হক, মো. আলতাফ হোসেন, নূর হোসেন, জাকির হোসেন, আক্তারুজ্জামান, রাকিবুল ইসলাম, আলাউদ্দিনে খান্দকার, মো. মাহমুদুল হাসান ও রঞ্জু মিয়া।

 প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি

বুধবার সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকরা অবস্থান কর্মসূচি পালন করছেন। তাদের হাতে থাকা প্ল্যাকার্ডগুলোতে লেখা —

  • “প্রাইমারি জাতীয়করণ, আমরা কেন বিনা বেতন?”

  • “সরকার আসে সরকার যায়, ইবতেদায়ী শিক্ষক বিনা বেতনে কেন মারা যায়?”

  • “দান অনুদান নয়, সাংবিধানিক অধিকার”

  • “স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণ চাই”

 শিক্ষক নেতাদের অভিযোগ

শিক্ষকরা বলেন, বছরের পর বছর ধরে জাতীয়করণের দাবি জানানো হলেও সরকার এখনো কোনো বাস্তব পদক্ষেপ নেয়নি। ফলে দেশের হাজারো স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা চরম অনিশ্চয়তায় রয়েছেন।

তাদের দাবি, প্রাথমিক পর্যায়ে ইসলামী শিক্ষা সম্প্রসারণে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও বিনা বেতনে কাজ করতে হচ্ছে। সামান্য সম্মানী পেলেও তা দিয়ে সংসার চালানো সম্ভব হচ্ছে না।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।