জাতীয়করণের দাবিতে সচিবালয় অভিমুখে পদযাত্রার ঘোষণা এমপিওভুক্ত শিক্ষকদের

Image

জাতীয়করণের দাবিতে আগামী ১৩ আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও সচিবালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট।

শনিবার জোটের আহ্বায়ক অধ্যক্ষ মো. মঈন উদ্দীন ও সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১০ আগস্টের মধ্যে বাড়িভাড়া, চিকিৎসা, শতভাগ উৎসব ও শ্রান্তি বিনোদন ভাতার প্রজ্ঞাপন জারি না হলে ১৩ আগস্ট থেকে ধারাবাহিক কর্মসূচি শুরু হবে।

সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়নে বিলম্বের প্রতিবাদ জানিয়ে শিক্ষক নেতারা দেশের সব এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী ও শিক্ষক নেতাদের কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।