সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গ্রাফিতি ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ

Image

জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে ’২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হচ্ছে। এসব অনুষ্ঠানমালার ২ থেকে তিনটি ছবি ও ভিডিয়ো শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। একইসঙ্গে এই ছবি ও ভিডিয়ো নির্ধারিত ইমেইলে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে।

সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। এ চিঠি প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উদ্যাপন-২০২৫ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ’২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ’অন্যান্য যেসব অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হচ্ছে তার স্থিরচিত্র (২-৩টি) ও ভিডিওচিত্র (সর্বোচ্চ ১৫ সেকেন্ড) শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। অনুষ্ঠানমালার স্থিরচিত্র ও ভিডিয়োচিত্র ইমেইলে [email protected] পাঠানোর জন্য বলা হয়েছে।

আগামী আগস্ট মাসের শুরুতে অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে দেশের সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থী। আর এতে অংশ নিয়ে জাতীয় পর্যায়ে উত্তীর্ণ হলে মিলবে ৫ লাখ টাকার পুরস্কার।

চিঠিতে বলা হয়েছে, উপজেলা ও মহানগর পর্যায়ের কমিটি ১৫ থেকে ১৭ জুলাইয়ের মধ্যে প্রতিযোগিতা শেষ করবে। বিজয়ী ৩ প্রতিষ্ঠানের নাম জেলা কমিটির কাছে পাঠাবে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।