প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিত,বৈঠকে যে সিদ্ধান্ত হলো

Image

তিন দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পূর্ণ দিবস কর্মবিরতি ২৫ জুন পর্যন্ত স্থগিত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের সঙ্গে এক বৈঠক শেষে এই সিদ্ধান্ত দেয়া হয়। শিক্ষক রোববার ক্লাসে ফিরবেন বলে জানানো হয়েছে।

শিক্ষক নেতারা বলেন, কর্তৃপক্ষ তাদের অবস্থান তুলে ধরে চলমান কর্মসূচির বিষয়ে নেতাদের দৃষ্টি আকর্ষণ করে কর্মবিরতির মত কর্মসূচিকে নিরুৎসাহিত করেন এবং শিক্ষকদের শ্রেণিকক্ষে ফিরে যেতে অনুরোধ জানান।

এর প্রেক্ষিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের এক্য পরিষদ জানায়, আগামী ২৫ জুন পর্যন্ত এই কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর আগে সচিবালয়ে বিকেল ৩টা থেকে এই বৈঠক শুরু হয়। বৈঠক শেষে সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে এ তথ্য জানানো হয়।

পরিষদ জানায় আরো জানায়, বৈঠকে শতভাগ পদোন্নতির দাবিতে ইতিবাচক পরিবর্তন প্রায় চূড়ান্ত বলে জানানো হয়। ১০ বছর এবং ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন কার্যক্রম চলমান এবং দ্রুততম সময়ে নিষ্পত্তি হতে যাচ্ছে জানানো হয়। একই সঙ্গে সহকারী শিক্ষক এন্টিপদে ১১তম গ্রেডের প্রস্তাবনা মন্ত্রণালয়ে এবং খুব শিগগিরই শিক্ষিক নেতাদের সমন্বয় করে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আত্মমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হবে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।