শ্রান্তি বিনোদন ছুটি কি অর্জিত ছুটি? হ্যাঁ। এটি অর্জিত ছুটি হতে কর্তন করা হয়। বহি: বাংলাদেশ বা শ্রান্তি বিনোদন ছুটি দুটিই পূর্ণ গড় বেতনে অর্জিত ছুটি হতে বিয়োগ করা হয়।
শ্রান্তি ও বিনোদন ছুটি বিদেশে কাটাতে হলে শ্রান্তিবিনোদন ছুটি মঞ্জুর করত: বহি: বাংলাদেশ ছুটির আবেদন করতে হয় অথবা একই আবেদন পত্রে শ্রান্তিবিনোদন ছুটি ও বহি:বাংলাদেশ ছুটির আবেদন করতে হয়। মোট কথা শ্রান্তিবিনোদন ছুটিকে বহি: বাংলাদেশ ছুটিতে রূপান্তর করা যায়।
শ্রান্তি বিনোদন ছুটি বিধি ১৯৭৯ pdf । বিদেশে শ্রান্তি বিনোদন ভোগের ক্ষেত্রে কি কি শর্ত থাকে?
- ভ্রমনের যাবতীয় ব্যয় বাংলাদেশ সরকার/ কমিশনের কোন আর্থিক সংশ্লেষ থাকবে না।
- ছুটি ভোগের জন্য তিনি আলাদাভাবে কোন অর্থ দাবি করতে পারবেন না।
- ছুটিতে যাওয়ার প্রাক্কালে তিনি নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষকে অবহিত করবেন।
- অনুমোদিত সময়ের অতিরিক্ত তিনি বিদেশে অবস্থান করতে পারবেন না।
- ছুটি শেষে কাজে যোগদানের বিষয়টি অফিস প্রধানকে অবহিত করবেন।
-
বহিঃ বাংলাদেশ ছুটির মেয়াদ কত দিন?
আপনি ৩ বছর পূর্তির পূর্বেই শ্রান্তি বিনোদন ছুটি এবং ভাতার জন্য আবেদন করবেন। আবেদনে কোন তারিখ আপনার ৩ বছর পূর্তি হবে এবং কোন তারিখ থেকে ভাতা সহ ছুটি নিতে চাচ্ছেন, তা উল্লেখ করুন। প্রাপ্যতা সাপেক্ষে আপনার আবেদনে উল্লেখিত তারিখ থেকে কর্তৃপক্ষ শ্রান্তি বিনোদন ছুটি ও ভাতা মঞ্জুরী আদেশ জারি করবেন। তবে কর্তৃপক্ষে যে কোনো কারণে আপনার আবেদিত বা প্রাপ্যতার তারিখের পরেও ভাতা ও ছুটি মঞ্জুর করতে পারে। শ্রান্তি বিনোদন ছুটি ও ভাতার অন্যতম শর্ত হলো ছুটি এবং ভাতা একই সাথে মঞ্জুর/ভোগ করতে হবে এবং আপনার আবেদনের (উল্লেখিত) তারিখ। তাই কর্তৃপক্ষ বিশেষ কারণে দেরীতে ছুটি ও ভাতা মঞ্জুর করলেও আপনার পরবর্তী প্রাপ্যতার তারিখ গননা হবে আপনার আবেদনে উল্লেখিত তারিখ থেকে, ভোগের তারিখ থেকে নয়। তাই আপনার দায়িত্ব হলো নির্ধারিত তারিখ উল্লেখ পূর্বক যথাসময়ে কর্তৃপক্ষ বরাবর আবেদন করা। অর্জিত ছুটি বা বহি: বাংলাদেশ ছুটির মেয়াদ ৩৫ দিন হলেও যদি ছুটি ভোগের প্রকৃত তারিখ হতে কার্যকর লেখা থাকে তাহলে সমস্যা নেই।











