চলতি মে মাসে আরও তিন দিনের ছুটি পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। ২০২৫ সালের সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আগামী ১১ মে একটি সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে।
এ বছর দিনটি পড়েছে রোববার। আর এর আগে শুক্র ও শনিবার (৯-১০ মে) দুই দিনের সাপ্তাহিক ছুটি থাকছে। এতে ৩ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।
এর আগেও চলতি মাসে টানা তিন দিনের ছুটি পান সরকারি চাকরিজীবীরা। আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবস উপলক্ষে ১ মে সাধারণ ছুটি নির্ধারিত ছিল। এ বছর দিবসটি পড়ে বৃহস্পতিবার। আর পরদিন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির দিন। ফলে ১ থেকে ৩ মে পর্যন্ত টানা ৩ দিনের ছুটি পান সরকারি চাকরিজীবীরা।











